বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বাড়ি থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
তারা হলেন দেলোয়ার হোসেনের মা লালমণেছা বেগম (৯৫) ও পুত্রবধূ রিপা বেগম (২৩)। এছাড়া দেলোয়ার হোসেনের স্ত্রী মিনারা বেগমকে অসুস্থ অবস্থায় বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, একই ঘরে তিন নারী ঘুমাচ্ছিলেন। তাদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে। এছাড়া একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ির এক কোণে একটি গর্ত পাওয়া গেলেও চুরির কোনো ঘটনা ঘটেনি। লাশ উদ্ধার করে ময়না তদন্ত চলছে। পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশের ধারণা, দুর্বৃত্তদের দেওয়া বিষের কারণেই এ ঘটনা ঘটেছে।



0 coment rios: