ধর্ম ক্যোয়ারীর জন্য প্রসঙ্গ অনুসারে বাছাই করা পোস্ট দেখানো হচ্ছে৷ তারিখ অনুসারে বাছাই করুন সব পোস্ট দেখান
ধর্ম ক্যোয়ারীর জন্য প্রসঙ্গ অনুসারে বাছাই করা পোস্ট দেখানো হচ্ছে৷ তারিখ অনুসারে বাছাই করুন সব পোস্ট দেখান

সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩

হজ পালনে আর থাকছে না বয়সের বাধা

হজ পালনে আর থাকছে না বয়সের বাধা

হজ পালন


স্বপ্ন বার্তা


 হজ নিয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চুক্তি সম্পন্ন হয়েছে। সোমবার দুই দেশের মধ্যে এই চুক্তি সই হয়।


হজ চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ড. ফরিদুল হক খান এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী মো. স্বাক্ষর করেছেন তৌফিক আল-রাবিয়াহ। ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন এ তথ্য জানিয়েছেন।


চুক্তি অনুযায়ী আগে নির্ধারিত পূর্ণাঙ্গ কোটা পেয়েছে বাংলাদেশ। সে অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। একই সঙ্গে ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।


সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার প্রায় ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন। এর মধ্যে বহির্বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মুসলমান হজে অংশ নেবেন। এ ছাড়া স্থানীয় পর্যায়ে প্রায় ১০ লাখ মুসল্লি হজে অংশ নেবেন। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।