প্রযুক্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রযুক্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩

ইউটিউব শর্টস ভিডিও থেকে আয়ের সুযোগ - স্বপ্ন বার্তা

ইউটিউব শর্টস ভিডিও থেকে আয়ের সুযোগ - স্বপ্ন বার্তা

 

ইউটিউব শর্টস ভিডিও থেকে আয়ের সুযোগ - স্বপ্ন বার্তা

জনপ্রিয় ভিডিও স্টিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে যুক্ত হচ্ছে একের পর এক ফিচার। ব্যবহারকারীদের ইউটিউব ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই এত সব আয়োজন প্ল্যাটফর্মটি। এবার মাত্র ১৫ সেকেন্ডের ভিডিও বানিয়ে ইউটিউব থেকে লাখ লাখ টাকা আয় করতে পারবেন ব্যবহারকারী।


সম্প্রতি মাত্র ১৫ সেকেন্ডের ভিডিও আপলোড করে আয় করার সুযোগ করে দিয়েছে এই ভিডিও প্ল্যাটফর্মটি। মূলত টিকটককে টেক্কা দিতে কয়েক বছর আগে ইউটিউব শর্টস নিয়ে আসে গুগল। তবে শর্টস থেকে এতদিন কনটেন্ট ক্রিয়েটররা আয় করতে পারতেন না। যদিও এবার ১৫ সেকেন্ডের এই ভিডিও থেকে আয় করার সুযোগ মিলবে বলে জানিয়েছে ইউটিউব।


শোনা যাচ্ছে, আগামী মাসের শুরু থেকেই অর্থাৎ ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইউটিউব শর্টস মনিটাইজেশনের প্রক্রিয়া। তবে শর্টস ভিডিও থেকে রোজগার করতে মানতে হবে ইউটিউবের শর্তাবলী। এজন্য ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দেওয়া বাধ্যতামূলক। শর্তাবলী না মানলে ইউটিউব শর্টস থেকে আয় করা যাবে না।


ইউটিউবের পক্ষ থেকে থেকে জানানো হয়েছে এরই মধ্যে শর্টস থেকে আয় করা যাচ্ছে। আর দশটা ইউটিউব ভিডিও থেকে যেমন আয় করা যায় তেমনি ১৫ সেকেন্ডের ভিডিও আপলোড করেও একই সুবিধা মিলবে। মূলত ৩টি বিষয়ের উপরে নির্ভর করে ইউটিউব শর্টস থেকে আয় করা যায়।


প্রথমত আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বেশি হতে হবে। দ্বিতীয়ত দর্শকরা শর্টস ভিডিওগুলো কতক্ষণ দেখছেন তার উপরে নির্ভর করবে রোজগার। দর্শকরা যত বেশি ভিডিও দেখবেন তত বেশি আয় হবে। আপনার পরিচিতি বাড়তে থাকলে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রচারমূলক পোস্ট থেকে রোজগার করতে পারবেন।



বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩

ডিজেআইয়ের নতুন গিম্বল

ডিজেআইয়ের নতুন গিম্বল

ডিজেআই আরএসথ্রি মিনি মডেলের গিম্বলডিজেআই

 ডিজেআই আরএসথ্রি মিনি মডেলের গিম্বলডিজেআই

ছবি ও ভিডিও ধারণের সময় ক্যামেরা বা মুঠোফোন স্বয়ংক্রিয়ভাবে স্থির রাখতে গিম্বল ব্যবহার করেন অনেকেই। তবে আকারে বড় গিম্বলের ওজন বেশি হওয়ায় স্বচ্ছন্দে ব্যবহার করা যায় না। তাই আকারে ছোট এবং কম ওজনের গিম্বল তৈরি করেছে ডিজেআই।

ডিজেআই আরএসথ্রি মিনি মডেলের গিম্বলটিতে আকারে বড় ডিএসএলআর ক্যামেরাও যুক্ত করা যায়। প্রায় ৮০০ গ্রাম ওজনের এ গিম্বল পথচলার সময় স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা স্থির রাখে। শুধু তা-ই নয়, পেশাদার ভিডিওর বিভিন্ন সুবিধা সহজে ব্যবহারের সুযোগ দেওয়ায় ভালোমানের ভিডিও করা যায়।

১.৪ ইঞ্চি পর্দাযুক্ত গিম্বলটি থেকেই ক্যামেরার বিভিন্ন যন্ত্রাংশ নিয়ন্ত্রণ করা যায়। এক চার্জে টানা আড়াই ঘণ্টা চলতে সক্ষম গিম্বলটির দাম ৩৬৯ ডলার।
সূত্র: দ্য ভার্জ

বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩

১ টেরাবাইট মেমোরি কার্ড ব্যবহার করা যাবে এই ফোনে

১ টেরাবাইট মেমোরি কার্ড ব্যবহার করা যাবে এই ফোনে

 

১ টেরাবাইট মেমোরি কার্ড ব্যবহার করা যাবে এই ফোনে

বাংলাদেশে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন এনেছে ভিভো। মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসরে চলা ওয়াই ১৬ মডেলের এ ফোনে ৪ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট রম রয়েছে। ১ টেরাবাইট মেমোরি কার্ড সমর্থন করা এই ফোনের দাম ধরা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা।


৬.৫১ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে ১৩ ও ২ এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।


আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধার ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি।


অ্যান্ড্রয়েড ১২ (ফানটাচ ওএস ১২) অপারেটিং সিস্টেমে চলা ফোনটি ১৬ জানুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে। তবে আগ্রহী ব্যক্তিরা ফোনটি কেনার জন্য অগ্রিম নিবন্ধন করতে পারবেন।

কম্পিউটারে পোকেমন গো খেলার প্রলোভন দেখিয়ে তথ্য চুরি

কম্পিউটারে পোকেমন গো খেলার প্রলোভন দেখিয়ে তথ্য চুরি


 সাইবার হামলার প্রতীকী ছবি | রয়টার্স


অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি হওয়ায় জনপ্রিয় গেম পোকেমন গো কম্পিউটারে খেলা যায় না। আর তাই গেমটি কম্পিউটারে খেলার প্রলোভন দেখিয়ে কম্পিউটার থেকে তথ্য চুরি করছে একদল সাইবার অপরাধী। এ জন্য একাধিক ভুয়া ওয়েবসাইটও তৈরি করেছে তারা। ওয়েবসাইটগুলো থেকে ভুয়া পোকেমন গো গেম নামালেই কম্পিউটারে গোপনে রিমোট এক্সেস টুল (র‍্যাট) ঢুকে পড়ে।


ভুয়া গেমের মাধ্যমে সাইবার হামলা চালানোর এ ঘটনা শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এএসইসির একদল নিরাপত্তাবিশেষজ্ঞ। তাদের দাবি, উইন্ডোজ ব্যবহারকারীদের বোকা বানাতে পোকেমন গো নাম দিয়ে একাধিক ওয়েবসাইটও চালু করেছে সাইবার অপরাধীরা।


নামের মিল থাকায় অনেকেই অপরিচিত ওয়েবসাইটগুলো থেকে ভুয়া পোকেমন গো গেম নামানোর চেষ্টা করেন। কিন্তু ওয়েবসাইটে থাকা ‘প্লে অন পিসি’ ট্যাবে ক্লিক করলেই কম্পিউটারে রিমোট এক্সেস নামের ক্ষতিকর টুল প্রবেশ করে।


রিমোট এক্সেস টুলটি ব্যবহারকারীদের অজান্তেই কম্পিউটারে থাকা বিভিন্ন তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে থাকে। এমনকি কম্পিউটারের পর্দার দৃশ্য গোপনে রেকর্ড করার পাশাপাশি কম্পিউটারের সঙ্গে যুক্ত অন্যান্য পণ্যের তথ্যও সংগ্রহ করতে পারে টুলটি।

সূত্র: টেক রাডার