
ভারতের মেঘালয়ে ৪.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। এর কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পের গভীরতা ছিল 64.8 কিলোমিটার।

0 coment rios: