তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে নেলিহান কিলিক (৪২) নামে এক নারীকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে কাহরামানমারাস প্রদেশে একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়। আনাদোলু থেকে খবর।
উদ্ধারের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একই দিনে আলেনা ওলমেজ নামে ১৭ বছর বয়সী এক কিশোরী এবং ইলা নামের এক গৃহবধূকেও উদ্ধার করা হয় এবং মেইসাম ও আলী নামের দুই শিশুকেও উদ্ধার করা হয়।
এদিকে, শুধুমাত্র তুরস্কে ৬ ফেব্রুয়ারি ৭.৮ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজারে।
দেশের ১১টি প্রদেশে ১৩ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছে। অন্যদিকে সিরিয়ায় মৃতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে।
দুই দেশেই এখন খাদ্য ও ওষুধের চরম ঘাটতি। উভয় দেশের কর্তৃপক্ষই বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের পাঠানো জরুরি ত্রাণ চাহিদার তুলনায় খুবই অপ্রতুল।


0 coment rios: