নোয়াখালীর সুবর্ণচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাকে পাঁচ টুকরো করে হত্যার ঘটনায় ছেলে হুমায়ুন কবির হুমুস (২৭)সহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ আদেশ দেন।
হুমায়ুন কবির হুমু ছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নীরব (২৬), নূর ইসলাম (৩২), কালাম (৩০), সুমন (৩৩), হামিদ (২৮) ও ইসমাইল (৩০)।
আদালতের পাবলিক কাউন্সেল (পিপি) গুলজার আহমেদ জুয়েল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। যে মা সন্তানের জন্ম দিয়েছে সে মাকে কিভাবে হত্যা করে। এটি একটি নজিরবিহীন ঘটনা। এই রায়ে আমরা সন্তুষ্ট। আশা করি উচ্চ আদালতে এই রায় বহাল থাকবে।



0 coment rios: