

ঢাকা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বুধবার (৮ ফেব্রুয়ারি)। সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করবেন।
এরপর বিকেলে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
গত ৬ নভেম্বর সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখের কিছু বেশি। করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা দেরিতে হয়।
কিভাবে রেজাল্ট জানবেন
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষরে HSC লিখে স্পেস দিয়ে 2022 লিখে স্পেস দিয়ে 2022 লিখে পাঠান 16222 নম্বরে (যেমন HSC Dha 123456 2022 পাঠিয়ে দিন 16222 নম্বরে)। ফিরতি এসএমএসেই ফলাফল পাওয়া যাবে।
আলিম রেজাল্ট পেতে স্পেস দিয়ে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
কারিগরি বোর্ডের ক্ষেত্রে স্পেস দিয়ে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) ফলাফল কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল পত্র ডাউনলোড করা যাবে।
এবং www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর সহ ফলাফল পত্র ডাউনলোড করা যাবে।

0 coment rios: