সাতক্ষীরার শ্যামনগরে মোটর দিয়ে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম গাজী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তার বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার পরানপুর গ্রামের মৃত জিয়াদ আলী গাজীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আইয়ুব আলী জানান, সকালে ধান ক্ষেতে পানি দিতে মোটর সংযোগ করতে গিয়ে দুর্ঘটনাক্রমে বিদ্যুৎস্পৃষ্ট হন গুর্তুর। দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি মোঃ নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



0 coment rios: