বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার - স্বপ্ন বার্তা

নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার - স্বপ্ন বার্তা

 
স্বপ্ন বার্তা

কক্সবাজারের পশ্চিম বাহারছড়া এলাকায় ভাড়া বাসা থেকে নিশাত আহমেদ (২৫) নামে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


 

নিশাত আহমেদ নগরীর পশ্চিম বাহারছড়া এলাকায় গফুর সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি চকরিয়ার ডুলাহাজারায়। তিনি একটি আন্তর্জাতিক এনজিওতে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।


বাড়ির মালিক গফুর সওদাগর বলেন, "বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমার মেয়েরা বাড়ির দ্বিতীয় তলায় নিশাতের রুমে যায়। বরাবরের মতো তার রুমের দরজা আটকে ছিল। ধাক্কা দিয়ে খুলে যায়। এ সময় আমার মেয়েরা তার ঝুলন্ত লাশ দেখে।তারপর 999 নম্বরে ফোন করা হয়।


কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: