শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে, নিহত ১ - স্বপ্ন বার্তা

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে, নিহত ১ - স্বপ্ন বার্তা


স্বপ্ন বার্তা

বাগেরহাটের রামপালে চায়ের দোকানে প্রাইভেটকারের ধাক্কায় ভূষণ মণ্ডল (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা-মংলা মহাসড়কের বাবুর বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মন্ডল রামপাল উপজেলার ভেকটামারী গ্রামের পীযূষ কান্তির ছেলে।

কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত গতির কারণে মংলা থেকে খুলনাগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। আহত হয়েছেন ভূষণ মণ্ডলসহ চারজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভূষণ মন্ডলকে মৃত ঘোষণা করেন।

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: