সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

শ্যামনগরে বাঘের চামড়া উদ্ধারের ঘটনায় র‌্যাবের সংবাদ সম্মেলন আজ - স্বপ্ন বার্তা

 

শ্যামনগরে বাঘের চামড়া উদ্ধারের ঘটনায় র‌্যাবের সংবাদ সম্মেলন আজ - স্বপ্ন বার্তা

স্বপ্ন বার্তা

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন গ্রাম হরিনগর থেকে রয়েল বেঙ্গল টাইগারের চামড়াসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার বিকেলে উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার সংলগ্ন ধলপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন ধলপাড়া গ্রামের হাফিজুর রহমান (৪৩) ও তার দুই চাচাতো ভাই শেখ আসিফ হাসান (২৬) ও শেখ ইসমাইল হোসেন (২৩)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরার কোম্পানি কমান্ডার গালিব হোসেন নীলাকাশ টুডেকে জানান, সব প্রক্রিয়া শেষে র‌্যাব-৬ খুলনা ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আসামিদের বিস্তারিত ও বাঘের চামড়ার বিষয়ে জানানো হবে। আজ ০৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় র‌্যাব-৬, খুলনা সদর দপ্তরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: