শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩

তাপমাত্রা কমতে পারে উত্তরাঞ্চলে - স্বপ্ন বার্তা

 

তাপমাত্রা কমতে পারে উত্তরাঞ্চলে - স্বপ্ন বার্তা


ঢাকা: দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (২৮ জানুয়ারি) ঢাকা আবহাওয়া অফিসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


আবহাওয়াবিদ মোঃ বজলুর রশীদ জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজ করছে। এর বিস্তৃতি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।


এ অবস্থায় রোববার (২৯ জানুয়ারি) সকাল পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।


সেই সঙ্গে শনিবার (২৮ জানুয়ারি) গভীর রাত থেকে রবিবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে এবং দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


ঢাকার উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৫-১০ কিমি। এছাড়া আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।


শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: