শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

নাইজেরিয়ায় বন্দুকধারী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ৪০ - স্বপ্ন বার্তা

নাইজেরিয়ায় বন্দুকধারী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ৪০ - স্বপ্ন বার্তা



স্বপ্ন বার্তা


নাইজেরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন্দুকধারীদের মধ্যে সহিংস সংঘর্ষে ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলীয় রাজ্য কাটসিনায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


রক্তক্ষয়ী সংঘর্ষের পর নাইজেরিয়ার কর্তৃপক্ষ সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সতর্ক করেছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।


খবরে বলা হয়েছে, স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত একটি সশস্ত্র দল বৃহস্পতিবার দেশের বাকোরি গ্রামে অতর্কিত হামলা চালিয়ে গ্রামের গবাদি পশু লুট করে বনে পালিয়ে যায়।


পরে নিরাপত্তা বাহিনী বন্দুকধারীদের খুঁজতে বনে গেলে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলিতে হতাহতের ঘটনা ঘটে।


নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে আহতদের রাজ্যের কাঁকড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এদিকে দুটি নিরাপত্তা সূত্র কাতসিনায় মৃতের সংখ্যা ৫০ বলে জানিয়েছে।


কাটসিনা রাজ্য পুলিশের মুখপাত্র গুম্বো ইসাহ বলেছেন, "অপরাধীদের বিচারের আওতায় আনতে বর্তমানে একটি যৌথ নিরাপত্তা অভিযান চলছে।"


কাতসিনার নিরাপত্তা বিষয়ক বিশেষ উপদেষ্টা ইব্রাহিম আহমেদ বলেছেন, 'স্থানীয় সম্প্রদায়কে আইন নিজের হাতে তুলে নিতে নিরুৎসাহিত করা হচ্ছে। কারণ এটা আমাদের ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে।'


কাটসিনা নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে একটি যা সশস্ত্র গোষ্ঠী দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: